বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার - The News Lion

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

 


দি নিউজ লায়নঃ  প্রেমিকার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেমিক। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়ে প্রেমিকা।  গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিকা। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জয়নগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুলতলী থানা এলাকার পূর্ব গাবতলায়।


 স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২ 'বছর আগে ১৯ বছরের কৌশল্যা নস্করের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী যুবক বিভাস নস্করের। অভিযোগ প্রেমের সম্পর্ক থাকা অবস্থাতেই একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি বিয়ের ব্যাপারে বিকাশকে জানায় প্রেমিকা। বিকাশ তার পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেয় প্রেমিকাকে। সেইমতো কৌশল্যা প্রেমিকের পরিবারের সঙ্গে কথা বলে। কিন্তু কৌশল্যার প্রস্তাব নাকচ করে দেয় বিকাশ ও তার পরিবার। তাদের সম্পর্ক অস্বীকার করে বিকাশের পরিবার। 


বিষয়টি বিকাশকে জানালে বিকাশও তার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। তারপর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় কৌশল্যা। পরিবারের লোক তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এইঘটনায়  বিকাশ ও তার পরিবারের বিরুদ্ধে কুলতলী থানায় অভিযোগ দায়ের করেছে কৌশল্যার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলী থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.